পথ দুর্ঘটনা মৃত স্পেশাল মহিলা হোমগার্ড ,আহত তার ছেলে - The News Lion

পথ দুর্ঘটনা মৃত স্পেশাল মহিলা হোমগার্ড ,আহত তার ছেলে

 


দি নিউজ লায়নঃ   মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা টি ঘটে  ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা এলাকায়। মৃত মহিলার নাম  মঞ্জুলা বিন্ধ্যানী,তার বয়স ৫৬ বছর।তিনি নয়াগ্রাম থানায় স্পেশাল হোমগার্ড পদে কর্মরত ছিলেন।তার স্বামী মোহন বিন্ধ্যানী কিছ দিন আগে হাতির হামলায় মারা যায়।তাই রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়া হয়েছিল। 


প্রতিদিনের মত মঙ্গলবার নয়াগ্রাম থানার বড়খাঁকড়ি গ্রাম থেকে ছেলের মোটর বাইকে চেপে নয়াগ্রাম থানায় তিনি কাজে যাচ্ছিলেন। মাঝরাস্তায় তার শাড়ি বাইকে জড়িয়ে যায়। যার ফলে বাইক সমেত তিনি তার ছেলে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় বাসিন্দারা ছেলে ও তার মাকে উদ্ধার করে নয়াগ্রাম থানার খড়িকামাথানী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। 


সেখানে ডাক্তার বাবুরা নয়াগ্রাম থানার স্পেশাল হোমগার্ড মঞ্জুলা  বিন্ধ্যানী কে মৃত বলে ঘোষণা করেন ।নয়াগ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় । তবে তার ছেলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বাইকে কাপড় জড়িয়ে মায়ের মৃত্যু ও ছেলে আহত হওয়ার ঘটনায় এলাকায়ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.